| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিষাক্ত দ্রব্য পান করে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

  • আপডেট টাইম: 03-04-2026 ইং
  • 210955 বার পঠিত
বিষাক্ত দ্রব্য পান করে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর হাজারীবাগের একটি বাসা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রসায়ন বিভাগের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ বের হচ্ছিল বলে জানা গেছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত দেড়টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নিহত শিক্ষার্থীর নাম সাইদুল আমিন ওরফে সীমান্ত (২৫)। তিনি হাজারীবাগের মনেশ্বর রোডের একটি পাঁচতলা বাড়ির নিচতলায় মেসে থাকতেন।

সীমান্তের চাচা রুহুল আমিন জানান, তার রুমমেট রাত ৯টার পর তার রুমের দরজা বন্ধ থাকতে দেখেন। কিছু সময় পেরিয়ে যাওয়ার পর সাড়া না পেয়ে বাড়ির মালিক দরজা ভেঙে সীমান্তকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তার মুখ থেকে বিষাক্ত দ্রব্যের গন্ধ বের হচ্ছিল। রুহুল আমিনের ধারণা, সীমান্ত সম্ভবত বিষ গ্রহণ করে আত্মহত্যা করেছেন।

সীমান্তের গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী উপজেলার বীরগাঁও গ্রামে। তার বাবার নাম সদরুল আমিন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪