| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মাদারীপুরে প্রবাসীর স্ত্রীসহ দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপডেট টাইম: 28-03-2026 ইং
  • 221161 বার পঠিত
মাদারীপুরে প্রবাসীর স্ত্রীসহ দুই ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাদারীপুরের রাজৈরে পৃথক স্থান থেকে শনিবার (২৮ মার্চ) দুইটি ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

উপজেলার খালিয়া গ্রামে বাড়ির উঠানের গাছের মগডাল থেকে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় আরিফ শেখ নামে এক মাইক্রোচালকের মরদেহ উদ্ধার করা হয়। অন্যদিকে ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি শাখারপাড় গ্রামে নিজ ঘর থেকে রুমি বেগম নামে এক মালয়েশিয়া প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

পরিবার ও স্থানীয়রা জানিয়েছেন, পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন। আরিফ দুই স্ত্রী নিয়ে সংসার করতেন এবং এ নিয়ে দীর্ঘদিন ধরে পারিবারিক তর্ক চলছিল। তাঁর ছেলে আরাফাত শেখ জানিয়েছেন, তার বাবার প্রথম স্ত্রী লাকি বেগম ছিলেন এবং পরে বাবা পুনরায় বিবাহ করেন কনা বেগমের সঙ্গে।

এছাড়া, ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি শাখারপাড় গ্রামে নিজ ঘর থেকে মালয়েশিয়া প্রবাসী শিপন মোল্লার স্ত্রী রুমি বেগমের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। নিহত রুমির পরিবার অভিযোগ করেছে, শ্বশুরবাড়ির লোকজনের নির্যাতনের ফলে তিনি আত্মহত্যা করেছেন। রুমির পরিবারের অভিযোগ, তার দেবর রিপন মোল্লা, তার স্ত্রী সাথী বেগম এবং ননদ লাখি বেগম বিভিন্নভাবে নির্যাতন করতেন।

রাজৈর থানা-পুলিশের পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন আহমেদ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪