| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পদ্মায় বাসডুবি: চতুর্থ দিনে তৎপর উদ্ধার অভিযান

  • আপডেট টাইম: 28-03-2026 ইং
  • 221420 বার পঠিত
পদ্মায় বাসডুবি: চতুর্থ দিনে তৎপর উদ্ধার অভিযান

পদ্মা নদীতে বাসডুবির ঘটনায় চতুর্থ দিনের উদ্ধার অভিযান শুরু করেছে ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা। তারা সম্মিলিতভাবে নিখোঁজদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন। 

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টা থেকে অভিযান শুরু করে উদ্ধারকারী দল। দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটের পন্টুন সরিয়েও তল্লাশি চালানো হচ্ছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা যায়, ফায়ার সার্ভিস, নৌবাহিনী ও কোস্টগার্ডের ডুবুরি দল যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে। পন্টুন সরিয়ে নদীর তলদেশে তল্লাশির পাশাপাশি স্পিডবোট নিয়ে আশপাশের বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালানো হচ্ছে, কোথাও মরদেহ ভেসে গেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধারকারী দল সূত্রে জানা গেছে, দীর্ঘ সময় পার হয়ে যাওয়ায় মরদেহ ভেসে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই সম্ভাব্য সব স্থানে তল্লাশি জোরদার করা হয়েছে। বাসডুবির এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের সম্ভাবনা থাকায় উদ্ধার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস বলেন, উদ্ধার অভিযান এখনো চলমান রয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি, যাতে কোনো নিখোঁজ থাকলে তাকে খুঁজে বের করা যায়। তিনি আরও জানান, সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে এবং পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪