| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

  • আপডেট টাইম: 26-03-2026 ইং
  • 223492 বার পঠিত
নীলফামারীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

নীলফামারী প্রতিনিধি

​যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে নীলফামারীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের আনুষ্ঠানিকতা শুরু হয়।

​সূর্যোদয়ের সাথে সাথে শহরের চৌরঙ্গী মোড়স্থ ‘স্বাধীনতা স্মৃতি অম্লানে’ বীর শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ করা হয়। জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান ও জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম প্রথম শ্রদ্ধা নিবেদন করেন। এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ, নীলফামারী প্রেসক্লাব, নীলসাগর গ্রুপসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন স্মৃতি অম্লানে পুষ্পস্তবক অর্পণ করে।

​সকাল ৯টায় নীলফামারী বড় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এসময় পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম উপস্থিত ছিলেন। পতাকা উত্তোলন শেষে পুলিশ, আনসার-ভিডিপি ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য কুচকাওয়াজ এবং শারীরিক কসরত প্রদর্শিত হয়।

​দুপুরে নীলফামারী সার্কিট হাউসে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে এক সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিবসটি উপলক্ষে নীলফামারী আধুনিক সদর হাসপাতাল, জেলা কারাগার, সরকারি শিশু পরিবার ও বৃদ্ধাশ্রমে পরিবেশন করা হয় উন্নত মানের খাবার। এছাড়া বিকেলে স্থানীয় স্টেডিয়ামে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

​জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি রবিউল আলম রব্বুর নেতৃত্বে দলীয় নেতাকর্মীরা স্বাধীনতা স্মৃতি অম্লানে শ্রদ্ধা জানান। এছাড়াও নীলসাগর আদর্শ বিদ্যাপীঠসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নিজস্ব কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে।

​জাতির শান্তি, সমৃদ্ধি ও দেশের উন্নয়ন কামনা করে দিনটি উপলক্ষে জেলার সকল মসজিদ, মন্দির, গির্জা ও প্যাগোডায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪