ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়ায় তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকে মহাসড়কে গাড়ির চাপ বাড়ায় সাধারণ যাত্রীরা দীর্ঘ সময় যানজটে আটকে চরম দুর্ভোগে পড়েছেন। জামালদী মেঘনা সেতু থেকে ভবেরচর পর্যন্ত ঢাকামুখী সড়কে গাড়ির লম্বা লাইনে বাস ও পণ্যবাহী গাড়ি ধীরে ধীরে অগ্রসর হচ্ছে।
ঢাকাগামী পণ্যবাহী ট্রাকের চালক বলেন, বিকল্প সড়ক ব্যবহার করার চেষ্টা করেছি, তবু খুব বেশি স্বস্তি মেলেনি। গাড়ির চাপ এত বেশি যে প্রায় স্থির অবস্থায় চলতে হচ্ছে।
ভবেরচর হাইওয়ে থানার ইনচার্জ শাহ কামাল আকন্দ বলেন, লাঙ্গলবন্দে সনাতন ধর্মাবলম্বীদের অষ্টমী স্নান উৎসবের কারণে যানবাহনের চাপ বেড়েছে। হাইওয়ে পুলিশ সড়কে দায়িত্ব পালন করছে এবং যানজট নিরসনের চেষ্টা চলছে বলেও জানিয়েছেন তিনি।