| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে পাওয়ার কারে লাগা আগুন নিয়ন্ত্রণে

  • আপডেট টাইম: 26-03-2026 ইং
  • 224263 বার পঠিত
সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসে পাওয়ার কারে লাগা আগুন নিয়ন্ত্রণে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৬টায় উপজেলার ফৌজদারহাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের একজন কর্মকর্তা জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার ও পরবর্তীতে তার সঙ্গে লাগোয়া শীতাতপ নিয়ন্ত্রিত একটি বগিতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের সংবাদ পেয়ে ফায়ার সার্ভিস কুমিরা স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

রেলওয়ে চট্টগ্রাম বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানিয়েছেন মূলত পাওয়ার কারে আগুন লাগায় তা পাশের বগিতে ছড়িয়ে পড়ে। আগুন ছড়িয়ে পরার আগেই ওই বগিতে  থাকা লোকজন বেরিয়ে পড়ে এবং লাগেজগুলোও বের করে ফেলায় কেউ হতাহত হয়নি।  ক্ষতিগ্রস্ত বগিগুলো আলাদা করে ফেলা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। চট্টগ্রাম থেকে পাওয়ার কার পাঠানো হয়েছে এটি জোড়া লাগিয়ে ট্রেনটি ঢাকার উদ্দেশ্য রওনা ক্রা হবে। 

অগ্নিকাণ্ডের কারনে চট্টগ্রাম থেকে ঢাকাগামী লেনে ট্রেন চলাচল কিছুটা ব্যাহত হলেও কোনো ট্রেনের শিডিউল বাতিল হয়নি। 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪