| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাভারের সিরিয়াল কিলার সম্রাট মারা গেছেন

  • আপডেট টাইম: 24-03-2026 ইং
  • 224905 বার পঠিত
সাভারের সিরিয়াল কিলার সম্রাট মারা গেছেন

সাভারের আলোচিত ‘সিরিয়াল কিলার’ মশিউর রহমান খান সম্রাট মারা গেছেন। সোমবার (২৩ মার্চ) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্রাটের আসল নাম সবুজ শেখ। তিনি মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মৌছামান্দা গ্রামের পান্না শেখের ছেলে। সাভার মডেল থানার পরিদর্শক (অপারেশন) মো. হেলাল উদ্দিন মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকার সময় সোমবার ভোরে সম্রাট হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন। পরে কারা কর্তৃপক্ষ দ্রুত তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সকাল সাড়ে সাতটার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের তথ্যমতে, ২০২৫ থেকে ২০২৬ সালের মধ্যে সাভার এলাকায় সাতটি ধারাবাহিক হত্যাকাণ্ডে জড়িত ছিলেন সম্রাট। তদন্তে উঠে আসে, সাভার পৌর এলাকার একটি পরিত্যক্ত কমিউনিটি সেন্টারকে তিনি ‘মৃত্যুফাঁদ’ হিসেবে ব্যবহার করতেন। সেখানে ডেকে এনে একাধিক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

সিসিটিভি ফুটেজে হত্যার শিকার ব্যক্তিদের লাশ কাঁধে করে বহন করার দৃশ্য ধরা পড়ে, যা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছিল।

পরে ২০২৬ সালের জানুয়ারি মাসে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সম্রাটকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে সাভার মডেল থানায় পাঁচটি হত্যা মামলা ছিল। এসব মামলায় তার স্বীকারোক্তি এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজসহ বিভিন্ন আলামত পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪