| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাস-ট্রেন দুর্ঘটনায় গেটম্যানদ্বয়ের বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম: 23-03-2026 ইং
  • 225797 বার পঠিত
বাস-ট্রেন দুর্ঘটনায় গেটম্যানদ্বয়ের বিরুদ্ধে মামলা

কুমিল্লায় পদুয়ার বাজার রেলক্রসিংয়ে বাস-ট্রেনের সংঘর্ষে হতাহতের ঘটনায় দুই গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে আসামি করে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। দুর্ঘটনায় নিহত সোহেল রানার খালা শেফালী আক্তার সোমবার (২৩ মার্চ) লাকসাম রেলওয়ে থানায় এ মামলা করেন। লাকসাম রেলওয়ে থানা (জিআরপি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

গত রোববার গেটম্যান হেলাল উদ্দিন ও মেহেদী হাসানকে বরখাস্ত করা হয় এবং স্টেশন মাস্টারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছিলেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ।

গত শনিবার (২১ মার্চ) রাতে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় চাঁপাইনবাবগঞ্জ থেকে নোয়াখালী গামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশ্যে যাওয়া 'ঢাকা মেইল' ট্রেন ধাক্কা দিলে ঘটনাস্থলে ১২ জন নিহত এবং অন্তত ২৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনটি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪