| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পাবনায় সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত অন্তত ১০ জন

  • আপডেট টাইম: 23-03-2026 ইং
  • 226010 বার পঠিত
পাবনায় সংঘর্ষে গৃহবধূ নিহত, আহত  অন্তত ১০ জন

পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে স্থানীয় দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে গুলি লাগে গৃহবধূ চায়না খাতুনের (৪০) মৃত্যু হয়েছে এবং আরও অন্তত ১০ জন আহত হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা নেতৃত্বাধীন গ্রুপের সঙ্গে ভিটবিলা গ্রামের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিকের গ্রুপের বিরোধ চলছিল। রোববার রাতে দুই পক্ষের ছেলেদের মধ্যে মারামারি হয়। সোমবার সকালে ইসলাম প্রামাণিকের গ্রুপ লাঠিসোঁটা নিয়ে এলাকায় জড়ো হলে রাজা গ্রুপের লোকজন লাঠিসোঁটা ও অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।

ঘটনাস্থলেই চায়না খাতুন মারা যান। আহতদের সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইসলাম প্রামাণিক দাবি করেন,তার গ্রুপকে লক্ষ্য করে রাজা গ্রুপের লোকজন হামলা চালায়। অপরদিকে, রাফিউল ইসলাম রাজা বলেন, তিনি ঘটনাস্থলে ছিলেন না এবং মৃত্যুর কারণ স্ট্রোক বলে শুনেছেন।

সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। হামলার কারণ নির্ধারণে তদন্ত চলছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪