| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নগদ টাকা ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

  • আপডেট টাইম: 23-03-2026 ইং
  • 226035 বার পঠিত
নগদ টাকা ও ইয়াবাসহ মাদক কারবারি আটক

পটুয়াখালীর বাউফল উপজেলায় ২৮০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ৭ লাখ ১৬ হাজার ৫০০ টাকাসহ মো. মাইনুল ইসলাম সুমন (৪০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করছে পুলিশ। রোববার (২২ মার্চ) সন্ধা ৬টায় উপজেলার বাউফল পৌরসভার কাগজীরপুল এলাকা থেকে তাকে আটক করা হয়। মাইনুল ইসলাম সুমন  বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইছাপুরা গ্রামের মো. মালেক হাওলাদারের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধ্যা ৬টায়  বাউফল থানার একটি দল পৌরসভার কাগজীরপুল এলাকায় অভিযান চালালে সন্দেহভাজন হিসেবে মাইনুল ইসলামকে আটক করা হলে তার কাছ থেকে ২৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৭ লাখ ১৬ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। মাইনুল ইসলাম বাকেরগঞ্জ-কালিশুরী সড়ক ব্যবহার করে বাউফলসহ আশপাশের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মাদক সরবরাহ করে আসছিলেন।

মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে উল্লেখ করে বাউফল থানার ওসি (তদন্ত) আতিকুল ইসলাম জানান, অভিযুক্ত মাইনুল ইসলাম সুমনকে নিয়মিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪