| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হবিগঞ্জে পিকআপ উল্টে খালে, নারী-শিশুসহ নিহত ৪

  • আপডেট টাইম: 22-03-2026 ইং
  • 226092 বার পঠিত
হবিগঞ্জে পিকআপ উল্টে খালে, নারী-শিশুসহ নিহত ৪

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক নারী ও এক শিশুসহ চারজন নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) ভোরে ঢাকা-সিলেট মহাসড়কের আন্দিউড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে সকাল আনুমানিক আটটার দিকে মাধবপুর থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। সেখানে মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে একটি পিকআপ ভ্যান উল্টে খালে পড়ে থাকতে দেখা যায়। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি সড়ক থেকে ছিটকে খাদে পড়ে যায়।

পরে সকাল সাড়ে আটটার দিকে রেকার দিয়ে পিকআপটি উদ্ধার করা হয়। এ সময় গাড়ির কেবিনের ভেতর থেকে এক নারী, প্রায় ১২ বছর বয়সী এক কিশোর এবং দুই পুরুষের মরদেহ উদ্ধার করা হয়।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি ) সোহেল রানা দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে এবং তাদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪