| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ক্ষুদে ফুটবলারদের মাঝে পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 20-06-2026 ইং
  • 2290 বার পঠিত
ক্ষুদে ফুটবলারদের মাঝে পুরস্কার বিতরণ করলেন প্রধানমন্ত্রী

রাজধানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে ‘প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬’-এর জাতীয় পর্যায়ের ফাইনাল শেষে ক্ষুদে ফুটবলারদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২০ জুন) বিকেল ৪টার দিকে আর্মি স্টেডিয়ামে পৌঁছে খুদে শিক্ষার্থীদের মাঝে তিনি এসব পুরষ্কার তুলে দেন।

আড়াই মাসব্যাপী এই বর্ণাঢ্য টুর্নামেন্টে দেশের ৬৫ হাজারেরও বেশি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। প্রতিযোগিতার মাধ্যমে প্রায় ২২ লাখের বেশি শিক্ষার্থী মাঠে নেমে নিজেদের প্রতিভা প্রদর্শনের সুযোগ পায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এই ধরনের ক্রীড়া কার্যক্রম শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, দক্ষ ও শৃঙ্খলাবদ্ধ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়তা করে।

টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেয়া হয়। পুরো আয়োজনকে কেন্দ্র করে স্টেডিয়ামে ছিলো উৎসবমুখর পরিবেশ।

হাফিজ/ আয়না নিউজ



ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪