| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালীগঞ্জ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

  • আপডেট টাইম: 01-05-2026 ইং
  • 158048 বার পঠিত
কালীগঞ্জ দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত, আহত ১

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মানিক চৌধুরী (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

শুক্রবার (১ মে)  দুপুরে উপজেলার বাবরা-দুলাল মুন্দিয়া গ্রামীন সড়কের বাবরা গ্রামের দক্ষিণ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মানিক চৌধুরী পুকুরিয়া গ্রামের উলফাত চৌধুরী ছেলে। সে উপজেলার ৫ নম্বর সিমলা রোকনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরীর ভাইপো।

আহত হৃদয় হোসেন (২০) কালিগঞ্জ পৌরসভা বাবরা গ্রামের এনামুল ড্রাইভারের ছেলে। সে বর্তমানে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

প্রত্যক্ষদর্শী বাবরা গ্রামের জোহর আলী জানান, দ্রুতগতিতে দুই দিক থেকে আসা দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালকই রাস্তার বাইরে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। তাদের কারো মাথায় হেলমেট ছিল না। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে মানিক চৌধুরীর অবস্থার অবনতি হলে তাকে যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) জেল্লাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান , আহতদের মধ্যে একজন যশোরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এবং অপরজন এখনও চিকিৎসাধীন রয়েছে। ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে বলেও তিনি জানান।

ইমন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪