| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে সিএইচটি জোটের সংবাদ সন্মেলন

  • আপডেট টাইম: 01-05-2026 ইং
  • 158071 বার পঠিত
অপপ্রচার ও বিভ্রান্তির বিরুদ্ধে সিএইচটি জোটের সংবাদ সন্মেলন

পার্বত্য চট্টগ্রাম ইস্যুতে জাতিসংঘের একটি ফোরামে দেয়া বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ উল্লেখ করে সংবাদ সম্মেলন করেছে সিএইচটি সম্প্রীতি জোট। সংগঠনটির আহবায়ক ইঞ্জিনিয়ার থোয়াইচিং মং চাক বলেন, জাতিসংঘের UNPFII-এর ২৫তম অধিবেশনে জেএসএস প্রতিনিধি অগাস্টিনা চাকমা ও চঞ্চনা চাকমার দেয়া বক্তব্য একপাক্ষিক এবং বাস্তবতাবিবর্জিত।

তিনি অভিযোগ করেন, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম পরিস্থিতি নিয়ে ভুল ও বিকৃত তথ্য উপস্থাপন করা হচ্ছে, যা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করছে।

তিনি আরও বলেন, সীমান্ত সড়ক নির্মাণের বিরোধিতা এ অঞ্চলের যোগাযোগব্যবস্থা, নিরাপত্তা এবং অর্থনৈতিক উন্নয়নে বাধা সৃষ্টি করবে। একই সঙ্গে অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান বন্ধের আহ্বান অস্থিতিশীলতা বাড়াতে পারে বলেও মন্তব্য করেন তিনি।

থোয়াইচিং মং চাক দাবি করেন, বাংলাদেশ সেনাবাহিনী দুর্গম পার্বত্য এলাকায় শুধু নিরাপত্তাই নয়, শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং মানবিক সহায়তা কার্যক্রমেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এসব কার্যক্রম বন্ধের আহ্বান উন্নয়ন ও সম্প্রীতির পরিপন্থী বলে তিনি উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যখাতে উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে এবং সাধারণ মানুষের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন এসেছে।

আন্তর্জাতিক মহলের প্রতি আহবান জানিয়ে তিনি বলেন, একপাক্ষিক তথ্যের ভিত্তিতে নয়, বরং বাস্তব পরিস্থিতির পূর্ণাঙ্গ চিত্র বিবেচনায় নিয়ে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে মূল্যায়ন করা উচিত।

সংবাদ সম্মেলনে সিএইচটি সম্প্রীতি জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মিনহাজ/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪