| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

গণভোটের একটা অংশে প্রতারণা আছে: আইনমন্ত্রী

  • আপডেট টাইম: 01-05-2026 ইং
  • 158072 বার পঠিত
গণভোটের একটা অংশে প্রতারণা আছে: আইনমন্ত্রী

ঝিনাইদহ প্রতিনিধি: গণভোটের একটি অংশে সূক্ষ্ম প্রতারণার আশ্রয় নেয়া হয়েছে দাবি করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান জানিয়েছেন, বিএনপি কোনো ধরনের অস্পষ্ট বা প্রতারণামূলক প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হবে না।

শুক্রবার (১ মে) ঝিনাইদহের শৈলকূপা উপজেলায় মে দিবস উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, সংসদে উত্থাপিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন-২০২৬ বিল যখন পার্লামেন্টে আনলাম তখন জামায়াতে ইসলাম বিলটির বিরোধিতা করেনি বরং তারা চুপ করে ছিলেন। আমরা জানি মৌনতা সম্মতির লক্ষণ। আর এনসিপি লিখিতভাবে এই বিলে সরকারের পক্ষে অবস্থান নিয়েছিলো।

মন্ত্রী উল্লেখ করেন, ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষে প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে বিএনপি। তবে গণভোটের একটা অংশে প্রতারণা আছে, বিএনপি সেই প্রতারণার অংশের সাথে নেই ।

জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন প্রসঙ্গে তিনি বলেন, জামায়াতের পূর্বসূরিরা মহান মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে জামায়াতের তা অস্বীকার করার সুযোগ নেই। এই সংসদে আমরা জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল সংশোধন আইন-২০২৬ পাশ করেছি। সে আইনের ধারা ২-এর উপধারা ১০ এর সংজ্ঞা অনুযায়ী জামায়াত এদেশের মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি প্রতিষ্ঠিত সত্য।

শৈলকূপা পৌর শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় নেতৃবৃন্দ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক হুমায়ুন বাবর ফিরোজ এবং সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান তুর্কিসহ দলীয় অন্যান্য জ্যেষ্ঠ নেতারা। বক্তারা মে দিবসের গুরুত্ব তুলে ধরার পাশাপাশি বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ইমন/ হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪