| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশকে বিভক্ত করতে অপশক্তি সক্রিয়: গোলাম পরওয়ার

  • আপডেট টাইম: 01-05-2026 ইং
  • 158131 বার পঠিত
দেশকে বিভক্ত করতে অপশক্তি সক্রিয়: গোলাম পরওয়ার

দেশের মানুষকে বিভক্ত করার রাজনীতিতে একটি অপশক্তি তৎপর রয়েছে। তাদের অপতৎপরতার ফল হিসেবে সাংবিধানিক পরিবর্তনের পরও একটি মহল পুরোনো বিতর্ক জিইয়ে রাখতে চায়। এটি দেশপ্রেম নয়, বরং জাতিকে বিভক্ত করার বিদেশি ষড়যন্ত্রের অংশ বলে উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার শুক্রবার (১ মে) সকাল ১০টায় বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরীর আয়োজিত শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। 

স্বাধীনতার ৫০ বছর পর পুরোনো বিষয় সামনে এনে জাতিকে বিভক্ত করার চেষ্টা করলে সেই জাতি কখনো এগিয়ে যেতে পারে না। বর্তমান সংসদের অধিকাংশ এমপি তরুণ, যারা স্বাধীনতার পর জন্মগ্রহণ করেছেন। তাদের স্বাধীনতাবিরোধী বা রাজাকার আখ্যা দিলে জনগণ তা গ্রহণ করে না, বরং উপহাস করে। দেশের স্বার্থে এসব বিতর্ক দ্রুত নিষ্পত্তি করে নতুন প্রজন্মের জন্য ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন- 


সমাবেশে কমিউনিজম তত্ত্বে শ্রমিকদের কথা বলা হলেও বাস্তবে তাদের অধিকার প্রতিষ্ঠা হয়নি। একটি রাষ্ট্রে যদি পশ্চিমা গণতন্ত্র, সমাজতান্ত্রিক ও জাতীয়তাবাদী চিন্তাধারা প্রাধান্য পায়, তবে সেখানে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন সম্ভব নয়। ইসলামী শ্রমনীতি প্রতিষ্ঠার জন্য ইসলামী শাসন ব্যবস্থার প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা মহানগরী সভাপতি অধ্যাপক রফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা এটিএম মাসুম, মহানগরীর প্রধান উপদেষ্টা কাজী দ্বীন মোহাম্মদ, কেন্দ্রীয় উপদেষ্টা মাওলানা ইয়াছিন আরাফাত এবং কেন্দ্রীয় সহ-সভাপতি মু. মজিবুর রহমান ভুঁইয়া, মহিউদ্দিন রিপনসহ অনেকে।


এফ এ/আয়না 


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪