| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৃষ্টিতে ঢাকার সড়কে জলাবদ্ধতা

  • আপডেট টাইম: 01-05-2026 ইং
  • 157503 বার পঠিত
বৃষ্টিতে ঢাকার সড়কে জলাবদ্ধতা

ভারী বৃষ্টিতে রাজধানী ঢাকার বিভিন্ন সড়কে পানি। শুক্রবার (০১ মে) ভোর ৫টা থেকে সকাল ৭টা পর্যন্ত মুশুল ধারে বৃষ্টি  হওয়ায় ঢাকার বিভিন্ন সড়কে কয়েক ফুট পর্যন্ত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এরমধ্যে রাজধানীর- মালিবাগ, শান্তিনগর, রাজারবাগ, সায়াদাবাদ, শনির আখড়া, পুরান ঢাকা, বংশাল, নাজিমুদ্দিন রোড, ধানমন্ডি, মিরপুর ১৩, হাতিরঝিলের কিছু অংশ, আগারগাঁও থেকে জাহাঙ্গীর গেট যেতে নতুন রাস্তায়, খামারবাড়ি থেকে ফার্মগেট, ফার্মগেট-তেজগাঁও ট্রাক স্ট্যান্ড সংলগ্ন এলাকা, মোহাম্মদপুরের কিছু অংশ, মেরুল বাড্ডা, ডিআইটি প্রজেক্ট এলাকায়, মোহাম্মদপুর, ইসিবি, কালশিসহ বিভিন্ন সড়ক ও অলগলিতে বেশি জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। 

আরও পড়ুন- 

৯ জেলায় বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে জারি সতর্ক সংকেত

সকাল থেকেই বিভিন্ন সড়কে জলাবদ্ধতার কারণে যানবাহনগুলো ধীর গতিতে চলছে। তবে এখন পানি নেমে যাওয়ায় অনেক সড়কে জলাবদ্ধতার পরিমাণ কমতে শুরু করেছে। ছুটির দিন হওয়ায় দুর্ভোগ কিছুটা সীমিত ছিল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মুখপাত্র রাসেল রহমান জানিয়েছেন বৃষ্টিপাতের ফলে সৃষ্ট অস্থায়ী জলাবদ্ধতা নিরসনে ভোর থেকে ডিএসসিসির বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের কর্মীরা নিরলসভাবে কাজ করে চলেছে। 

আবহাওয়া অধিদপ্তর  ৪৮ ঘণ্টার পূর্বাভাসে জানিয়েছে ময়মনসিংহ, ঢাকা, সিলেট, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। 

এফ এ/আয়না


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪