বিরোধীদলীয় সংসদ সদস্যদের দিকে ইঙ্গিত করে এই আলবদরের বাচ্চা বলে জাতীয় সংসদে মন্তব্য করেছেন সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। তার এই বক্তব্যের পরপরই বিরোধীদলীয় সদস্যরা তীব্র প্রতিবাদ জানান এবং সংসদ কক্ষে হট্টগোল শুরু হয়। এসময় সংসদের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
ফজলুর রহমান তার বক্তব্যে আরও বলেন, মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াত করতে পারে না। যদি কেউ করে থাকে, তাহলে তিনি দ্বিগুণ অপরাধ করছেন।
হট্টগোল চলতে থাকলে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীরবিক্রম) সদস্যদের শান্ত হওয়ার আহবান জানান এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় এবং পরবর্তী সময়ে জামায়াতের আমির নিজেকে মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেন। বিষয়টি নিয়েও রাজনৈতিক অঙ্গনে আলোচনা-সমালোচনা চলছে।
সংসদে দেওয়া এ বক্তব্যকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক বিতর্কের সূচনা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
হাফিজ/ আয়না নিউজ