| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নিরাপদ পানি সংকটে দুঃশ্চিন্তা এলজিআরডি মন্ত্রীর

  • আপডেট টাইম: 28-04-2026 ইং
  • 162109 বার পঠিত
নিরাপদ পানি সংকটে দুঃশ্চিন্তা এলজিআরডি মন্ত্রীর

ওয়াসার পানি নিয়ে নিজের অসন্তোষের কথা জানিয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন,  আমার খুব কষ্ট হয় যখন শুনি ওয়াসার পানি খারাপ। তিনি বলেন, ডিপ টিউবওয়েল ব্যবহারের পরিবর্তে সারফেস ওয়াটার ব্যবহারে অভ্যস্ত হতে হবে। সেক্ষেত্রে বৃষ্টির পানি সংরক্ষণেও জোর দিতে হবে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে বিশ্ব পানি দিবসের আলোচনা সভায় তিনি এই অসন্তোষ প্রকাশ করেন।

মির্জা ফখরুল বলেন, সেদিন চিফ হুইপ বললেন, সংসদের পানি খাওয়া যায় না। ঢাকা শহরের সবচেয়ে বড় সংকট এখন নিরাপদ পানি। বাংলাদেশকে বাঁচাতে এসব নিয়ে নতুনভাবে ভাবতে হবে সবাইকে।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, দেশের নদীগুলোকে দূষণের হাত থেকে বাঁচাতে কার্যকর পদক্ষেপ নেওয়া ছাড়া বিকল্প নেই। এ বিষয়গুলো আমাদের ঠিক করতে হবে এবং পরিবর্তন আমাদেরই আনতে হবে। আমরা যে বড় বড় দামি গাড়িতে চড়ি, তা সব জনগণের করের টাকায়। তাই জনগণের সমস্যার সমাধানকে অগ্রাধিকার দেওয়া উচিত।

তিনি  বলেন, সারা বিশ্বে নিরাপদ পানির অভাব রয়েছে। নিরাপদ পানির জন্য অনেক যুদ্ধ-বিগ্রহও হয়। পরবর্তী বিশ্বযুদ্ধ নিরাপদ পানির জন্য হওয়ার আলামত দেখা যাচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪