দেশের আইনশৃঙ্খলা রক্ষার জন্য সেনাবাহিনীকে মাঠে রয়েছে। তবে পরিস্থিতির কথা বিবেচনা করে ধাপে ধাপে তাদের ব্যারাকে ফিরিয়ে নেয়া হবে বলে জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (২৮ এপ্রিল) আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্ট গার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের নিরাপত্তার পরিস্থিতি নিয়ে প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, বর্তমানে দেশে কোনও প্রকার জঙ্গী তৎপরতা নেই। অতীতে ফ্যাসিস্ট সরকার এটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করেছিলো।
গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের বিষযে পুলিশ সদর দফতরের চিঠি সম্পর্কে তিনি জানান, এ বিষয়ে তিনি অবগত নন। তবে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানের সময় প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়।
এর আগে অনুষ্ঠানে বাংলাদেশ কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানে বাহিনীর গত এক বছরের কার্যক্রম, নদীপথে সাফল্য এবং ঝুঁকিপূর্ণ দায়িত্ব পালনে প্রাণহানির বিষয় তুলে ধরা হয়। কোস্টগার্ডের মহাপরিচালক জানান, বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে গত বছরে ১৬ জন সদস্য প্রাণ হারিয়েছেন এবং বাহিনীতে জনবল সংকট রয়েছে।
পরে বাহিনীর ১৪ জন সদস্যকে বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন পদকে ভূষিত করা হয়।
হাফিজ/ আয়না নিউজ