| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

  • আপডেট টাইম: 28-04-2026 ইং
  • 162560 বার পঠিত
রোসাটম মহাপরিচালকের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

 রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি সংস্থা রোসাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বৈঠকে দুই দেশের জ্বালানি সহযোগিতা এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে রোসাটম মহাপরিচালক রূপপুর প্রকল্পের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। তিনি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।

বৈঠকে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারিত্ব আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। প্রধানমন্ত্রী বাংলাদেশের উন্নয়ন যাত্রায় রাশিয়ার প্রযুক্তিগত সহায়তার প্রশংসা করেন।

এছাড়া পারমাণবিক জ্বালানি ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং সংশ্লিষ্ট কারিগরি দক্ষতা উন্নয়ন নিয়েও আলোচনা হয়।

বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা উপস্থিত ছিলেন। রাশিয়ার পক্ষ থেকে বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূতসহ উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন।

এই সাক্ষাৎকে দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং টেকসই জ্বালানি কাঠামো গঠনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪