| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

  • আপডেট টাইম: 28-04-2026 ইং
  • 162564 বার পঠিত
৫ মামলায় সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের জামিন বহাল

জুলাই আন্দোলনে যুবদলকর্মী হত্যা, তত্ত্বাবধায়ক সরকারের রায় জালিয়াতিসহ মোট পাঁচটি মামলায় সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের জামিন বহাল রেখেছে আপিল বিভাগ।  

মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে খারিজ করে দেয় প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ।

আদালতে খায়রুল হকের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী কামরুল হক সিদ্দিকী ও অ্যাডভোকেট মোতাহার হোসেন সাজু। পরে আইনজীবী মোতাহার হোসেন সাজু জানান, আরও দুটি মামলায় গ্রেপ্তার দেখানো থাকায় এখনই তিনি কারামুক্ত হতে পারবেন না।

এর আগে গত ৮ মার্চ বিচারপতি মো. খায়রুল আলম ও বিচারপতি মো. সগীর হোসেনের হাইকোর্ট বেঞ্চ চারটি মামলায় তাকে জামিন দেন। পরে ১১ মার্চ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আরেক মামলায়ও তিনি জামিন পান। ওই জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আবেদন করেছিল।

তবে এরই মধ্যে নিম্ন আদালতে আরও দুটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

উল্লেখ্য, গত বছরের ২৪ জুলাই রাজধানীর ধানমন্ডির বাসা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। পরে যাত্রাবাড়ীতে যুবদলকর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যাসহ বিভিন্ন মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।

তার বিরুদ্ধে দায়ের হওয়া অন্যান্য মামলার মধ্যে রয়েছে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে শাহবাগ থানার মামলা, নারায়ণগঞ্জের ফতুল্লা ও বন্দর থানার দুটি মামলা এবং প্লট জালিয়াতি সংক্রান্ত দুদকের মামলা।

সব মিলিয়ে একাধিক মামলায় হাইকোর্টের জামিনের পর আপিল বিভাগে আইনি লড়াই চলমান রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪