| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

  • আপডেট টাইম: 27-04-2026 ইং
  • 241 বার পঠিত
যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

একদিনের সরকারি সফরে যশোরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২৭ এপ্রিল) সকাল ১০টার দিকে তাকে বহনকারী বিমান যশোর বিমানবন্দর-এ অবতরণ করে।

এর আগে সকাল সোয়া ৯টার দিকে তিনি রাজধানী ঢাকার গুলশানের বাসা থেকে রওনা হয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এ পৌঁছান এবং সেখান থেকে যশোরের উদ্দেশ্যে যাত্রা করেন।

সরকারপ্রধানের দিনের কর্মসূচি অনুযায়ী, সকাল ১১টা ১৫ মিনিটে যশোরের শার্শায় উলশী খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে বেলা সাড়ে ১১টায় খাল সংলগ্ন স্থানে আয়োজিত সুধী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

এছাড়া বিকেল ৩টায় প্রধানমন্ত্রী যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। পরবর্তীতে তিনি যশোর ইনস্টিটিউট পাবলিক লাইব্রেরি পরিদর্শন করবেন।

দিনের শেষ কর্মসূচি হিসেবে বিকেল সাড়ে ৩টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন তিনি। সফর শেষে আকাশপথে ঢাকায় ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী হিসেবে এটি তারেক রহমানের যশোরে প্রথম সফর। এর আগে চলতি বছরের ২ ফেব্রুয়ারি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তিনি যশোরে এক জনসভায় বক্তব্য দিয়েছিলেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪