| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় থাকছে ১০ জন করে আনসার

  • আপডেট টাইম: 22-04-2026 ইং
  • 500 বার পঠিত
হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তায় থাকছে ১০ জন করে আনসার

দেশের প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও বড় হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে অস্ত্রসহ ১০ জন করে আনসার সদস্য মোতায়েন করা হবে বলে জানিয়েছেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। সম্প্রতি বিভিন্ন হাসপাতালে চিকিৎসকদের ওপর হামলার ঘটনার পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) দুপুরে বাংলাদেশ-চীন জয়েন্ট সার্জিক্যাল ক্লিনিক চালুর লক্ষ্যে স্বাক্ষরিত এক সমঝোতা স্মারক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের অগ্রাধিকারগুলোর একটি। হাসপাতালে সহিংসতা প্রতিরোধ এবং স্বাস্থ্যসেবার পরিবেশ স্বাভাবিক রাখতে এই পদক্ষেপ কার্যকর ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এছাড়া, দেশে টিকা সরবরাহ পরিস্থিতি নিয়েও আশ্বস্ত করেন তিনি। হামের টিকা প্রসঙ্গে মন্ত্রী বলেন, আগামী ছয় মাসের জন্য পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং এ সময়ের মধ্যে টিকা প্রদানে কোনো ধরনের সমস্যা হবে না। বর্তমানে দেশে কোনো টিকার সংকট নেই বলেও উল্লেখ করেন তিনি।

স্বাস্থ্যখাতে জনবল সংকট নিরসনের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, শিগগিরই প্রায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। এর মাধ্যমে দেশের চিকিৎসা ব্যবস্থায় বিদ্যমান চাপ কমবে এবং সেবার মান আরও উন্নত হবে বলে আশা করা হচ্ছে।

সাম্প্রতিক ঘটনাগুলো বিবেচনায় সরকারের এই উদ্যোগ স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা ও নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪