| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশের বর্তমান বিদেশি ঋণের পরিমাণ জানালেন অর্থমন্ত্রী

  • আপডেট টাইম: 21-04-2026 ইং
  • 424 বার পঠিত
দেশের বর্তমান বিদেশি ঋণের পরিমাণ জানালেন অর্থমন্ত্রী

দেশের বর্তমান বৈদেশিক ঋণের স্থিতি ৭৮ হাজার ৬৭ দশমিক ২০ মিলিয়ন মার্কিন ডলার বলে জানিয়েছেন অর্থমন্ত্রী। মঙ্গলবার (২১ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য তুলে ধরেন।

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানা-এর প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৬ সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত হিসাব অনুযায়ী সরকারের বৈদেশিক ঋণের পরিমাণ এই পর্যায়ে পৌঁছেছে।

তিনি সংসদে আরও বলেন, সরকারের পক্ষ থেকে বৈদেশিক ঋণ পরিশোধের দায়িত্ব অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) পালন করে থাকে। প্রতি অর্থবছরে ঋণের আসল ও সুদ পরিশোধের সম্ভাব্য ব্যয় নির্ধারণ করে বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ রাখা হয়। সেই বরাদ্দের মাধ্যমেই নির্ধারিত সূচি অনুযায়ী ঋণ পরিশোধ করা হচ্ছে।

এছাড়া বর্তমান সরকারের মেয়াদে এখন পর্যন্ত মোট ৯০ দশমিক ৬৬ মিলিয়ন মার্কিন ডলারের সমপরিমাণ বৈদেশিক ঋণ পরিশোধ করা হয়েছে বলেও তিনি জানান।

সংসদে উত্থাপিত প্রশ্নে ঋণ পরিশোধের অগ্রগতি ও সামগ্রিক ব্যবস্থাপনা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা দেন তিনি।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪