| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

  • আপডেট টাইম: 21-04-2026 ইং
  • 437 বার পঠিত
প্রধানমন্ত্রীর সঙ্গে নোয়াব সদস্যদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন নিউজপেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়াব)-এর সদস্যরা। মঙ্গলবার (২১ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হয় বলে জানান প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

বৈঠকে সংবাদপত্র শিল্পের বর্তমান অর্থনৈতিক সংকট, গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের বিরুদ্ধে চলমান মামলা এবং সামগ্রিকভাবে গণমাধ্যম খাতের বিভিন্ন চ্যালেঞ্জ নিয়ে আলোচনা হয়।

নোয়াবের পক্ষ থেকে জানানো হয়, সংবাদপত্র শিল্প বর্তমানে নানা ধরনের অর্থনৈতিক চাপ ও সংকটে রয়েছে। সংগঠনটির সভাপতি মতিউর রহমান চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী বিষয়গুলো মনোযোগ দিয়ে শোনেন এবং বেশ কয়েকটি দাবির বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন। তবে কিছু সিদ্ধান্ত বাস্তবায়নে সময় লাগতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান জানান, তিনি পূর্ববর্তী সরকারের নীতির ধারাবাহিকতা অনুসরণ না করে আরও উদার গণতান্ত্রিক পথে অগ্রসর হতে চান। নোয়াব সভাপতি এই অবস্থানকে ইতিবাচক হিসেবে অভিহিত করেন।

এছাড়া বৈঠকে গ্রেফতার হওয়া সাংবাদিকদের মামলা সম্পর্কেও আলোচনা হয়। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, কেউ অন্যায়ভাবে কারাবন্দি বা হয়রানির শিকার হয়েছেন কি না, তা খতিয়ে দেখা হবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪