| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বন্ধ থাকছে না কোচিং সেন্টার : শিক্ষামন্ত্রী

  • আপডেট টাইম: 20-04-2026 ইং
  • 270 বার পঠিত
বন্ধ থাকছে না কোচিং সেন্টার : শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন অতীতে পাবলিক পরীক্ষাকালীন সময়ে প্রশ্ন ফাঁসের শঙ্কা থেকে বাণিজ্যিক কোচিং সেন্টার বন্ধ থাকলেও এবার বন্ধ থাকছে না। কোচিং সেন্টারগুলো সরকার নিবন্ধিত  বৈধ প্রতিষ্ঠান নয়। কোচিং সেন্টারগুলোকে সিটি করপোরেশন ট্রেড লাইসেন্স প্রদান করে শিক্ষা মন্ত্রণালয় এর সঙ্গে সম্পৃক্ত নয়।

আরও পড়ুন- 

বিচারহীনতায় বাড়ছে গণপিটুনি

শিক্ষার্থীদের মন থেকে পরীক্ষাভীতি দূর করে শিক্ষার্থীরা যাতে সুষ্ঠুভাবে পরীক্ষা দিতে পারে এজন্য যাবতীয় আয়োজন সম্পন্ন করা হয়েছে। পরীক্ষার হল যেন পরীক্ষাবান্ধব থাকে সেটি নিশ্চিত করতে এবং পরীক্ষাকালীন সময়ে যেন বিদ্যুতের সরবরাহ ঠিক থাকে সেজন্য দায়িত্বপ্রাপ্তদের চিঠি দিয়ে নির্দেশনা প্রদান করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী। 

আগামীকাল মঙ্গলবার (২১ এপ্রিল) থেকে সারা দেশে শুরু হতে যাওয়া এস এস সি ও সমমানের পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ড থেকে ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ ছাত্র-ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। 


এফএ/ আয়না     

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪