বিশেষ প্রতিনিধি, nipon।।
রাজধানীর ফার্মগেট এলাকায় লাব্বাইক পরিবহনের একটি বাসের ধাক্কায় মোহাম্মদ মামুন ফরাজী নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। ঘটনার পর ঘাতক ওই বাসের চালক পলাতক থাকলেও বাসটিকে জব্দ করেছে পুলিশ। বুধবার (৮ এপ্রিল) দুপুর বারোটায় এই ঘটনা ঘটে।
গুরুতর আহত অবস্থায় অটোরিকশা চালককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুপুর একটায় তাকে মৃত ঘোষণা করেন। নিহত মামুন ফরাজী নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার হিরাগঞ্জ এলাকার শিকদার ফরাজির ছেলে।
তেজগাঁও জোনের অতিরিক্ত উপপুলিশ কমিশনার আক্কাস আলী জানিয়েছেন,বিষয়টি জানার পর সেখানে আমাদের টিম পাঠানো হয়েছে। ঘাতক লাব্বাইক বাসটিকে জব্দ করা গেলেও পালিয়ে গেছে চালক। আহত সিএনজি চালককে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে জানান কর্তব্যরত চিকিৎসক।
এফ এ / আয়না টিভি