বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করে এর আলোকে পথ চলবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেন, কোনো ইমোশনের জায়গায় নয়,ইমোশন ও আইন দুটিকে একসঙ্গে নিয়ে দল এগিয়ে যাবে।
নারীদের ঘরের কাজের আর্থিক মূল্য হিসাব করা হলে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) বর্তমানের তুলনায় প্রায় তিনগুণ বেশি হতো বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
স্কুল ভর্তিতে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হয়েছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি সর্বশেষ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্বে ছিলেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পরাজিত ৩৫ জন প্রার্থী বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে হাইকোর্টে ভোটের ফল চ্যালেঞ্জ করে মামলা দায়ের করেছেন। নির্বাচনি মামলা দায়েরের জন্য নির্ধারিত বিচারপতি মো. জাকির হোসেনের একক বেঞ্চে পৃথকভাবে করা এসব মামলা গ্রহণ করে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে।
ঢাকা-১৭ সংসদীয় আসনের জনগণের দৈনন্দিন দাপ্তরিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানীকে বিশেষ প্রতিনিধি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
দেশের জনগণ পাশে থাকলে যেকোনো পরিকল্পনাই বাস্তবায়ন সম্ভব।মানুষের ভাগ্যের পরিবর্তন করাই বিএনপির রাজনীতি। আমরা এমন কাজ করি যা মানুষের উপকারে আসে এবং মানুষ খুশি হয়। এমনটাই বললেন, প্রধানমন্ত্রী তারেক রহমান।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম রেঞ্জের উপপুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) মো. আহসান হাবীব পলাশ।
নেত্রকোনার দুর্গাপুরে সড়ক ও জনপদ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ দখল স্থাপনা উচ্ছেদে অভিযানে আজ ৩৫টি দোকান উচ্ছেদ করা হয়েছে
বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ শারীরিক অসুস্থতাজনিত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন
আমরা এমন একটি দল, যারা মানুষের উপকারে কাজ করতে চাই। কৃষক বাঁচলে দেশ বাঁচবে। কৃষকদের উপকারে মন্ত্রিসভার বৈঠকে কৃষিঋণ মওকুফের ব্যবস্থা নেওয়া হয়েছে। এমনটাই বললেন, প্রধানমন্ত্রী তারেক রহমান।
আসন্ন ঈদুল ফিতরের ছুটিতে দেশের আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখা এবং পোশাক শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নতুন নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক
সরকারের ঘোষিত এই কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারা দেশে নদী-নালা, খাল ও জলাধার পুনঃখননের মাধ্যমে পানি ব্যবস্থাপনা উন্নত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সরকারের আশা, এর ফলে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা নিরসন এবং খরা মোকাবেলায় ইতিবাচক পরিবর্তন আসবে।
আগামী মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের সব সরকারি অফিস-আদালত ঈদুল ফিতরের ছুটিতে যাবে। সোমবার (১৬ মার্চ) সরকারি কার্যক্রম শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দেশের সরকারি ও আধা-সরকারি প্রতিষ্ঠানগুলো টানা এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে।
রাজধানীতে জ্বালানি তেলের কোনো সংকট নেই এবং তেলের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেন, পর্যাপ্ত পরিমাণে তেল সরবরাহ করা হচ্ছে এবং দেশের সব পাম্পে নিয়মিত তেল পৌঁছানো হচ্ছে।