| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষামন্ত্রীর কাছে কী প্রশ্ন করলেন হাসনাত আবদুল্লাহ?

  • আপডেট টাইম: 15-03-2026 ইং
  • 243512 বার পঠিত
শিক্ষামন্ত্রীর কাছে কী প্রশ্ন করলেন হাসনাত আবদুল্লাহ?

রোববার (১৫ মার্চ) সংসদের প্রশ্নোত্তর পর্বে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ প্রাইমারি স্কুলে ভর্তি পদ্ধতি সম্পর্কে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলনকে প্রশ্ন করেন।

হাসনাত আবদুল্লাহ প্রশ্ন রাখেন, প্রাইমারি স্কুলে বাচ্চাদের ভর্তি প্রক্রিয়াটি কি পরিবর্তন করা হবে, নাকি চলবে লটারি সিস্টেম?

এর জবাবে শিক্ষামন্ত্রী জানান, লটারি সিস্টেম পুরোপুরি যুক্তিসঙ্গত নয়। তিনি বলেন, গ্রামীণ এলাকায় প্রাইমারি স্কুলের ভর্তি তেমন জটিল নয়, কারণ সেখানে ছাত্রসংখ্যা কম এবং প্রি-প্রাইমারি স্কুল রয়েছে। কিন্তু ঢাকার শহরে ভর্তি সমস্যা রয়েছে। বিগত সরকার এই সমস্যা সমাধানের জন্য লটারি সিস্টেম চালু করেছিল, যা আমি যুক্তিসঙ্গত মনে করি না।

মিলন আরও জানান, আগামী বছরে শিক্ষাব্যবস্থায় ভর্তি সিস্টেম কীভাবে করা হবে তা নির্ধারণের জন্য অভিভাবক ও অন্যান্য স্টেকহোল্ডারের সঙ্গে বিভিন্ন সেমিনার ও আলোচনা করা হবে। এরপর ২০২৭ সালের জানুয়ারিতে নতুন ভর্তি নীতি প্রয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪