| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা : ডিএমপি কমিশনার

  • আপডেট টাইম: 14-03-2026 ইং
  • 244595 বার পঠিত
ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচলে নিষেধাজ্ঞা : ডিএমপি কমিশনার

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. সরওয়ার জানিয়েছেন যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে। শনিবার (১৪ মার্চ) রাজধানীর গাবতলী বাস টার্মিনালে বাস মালিক ও শ্রমিক নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান। 

মো. সরওয়ার বলেন, ঈদ যাত্রা নির্বিঘ্ন করার জন্য যাত্রীদের জন্য হেল্প ডেস্ক রাখা হয়েছে। লক্কড়ঝক্কর বাস রাস্তায় নামবে না। যাত্রীদের সেবা দেওয়ার জন্য টার্মিনালগুলোতে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হবে জানিয়ে ডিএমপি কমিশনার বলেন,যাত্রীদের নিরাপত্তায় কাউন্টার টেরোরিজম ইউনিট, র‍্যাব, সাদা পোশাকে পুলিশ মোতায়েন করা হবে।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪