প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে নিজের কক্ষের অর্ধেক লাইট বন্ধ করে এবং শীতাতপ নিয়ন্ত্রণ কমিয়ে বিদ্যুৎ সাশ্রয়ে ব্যতিক্রমী উদ্যোগ নেন। একই সঙ্গে তিনি সারা দেশে সরকারি অফিস-আদালত, বেসরকারি ভবন, শপিংমল ও অন্যান্য প্রতিষ্ঠানে বিদ্যুৎ সাশ্রয়ে সচেতন হওয়ার আহবান জানিয়েছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকালে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন প্রধানমন্ত্রীর সচিবালয়ে এসে এ উদ্যোগ নেন।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী সকাল ৯টা ১০ মিনিটে সচিবালয়ে পৌঁছে নিজের দপ্তরে ৫০ শতাংশ লাইট বন্ধ এবং এসির মাত্রা ২৫ দশমিক ১-এ নামিয়ে দেন। তিনি বলেন, এই মাত্রা বিদ্যুৎ খরচ কমাতে সহায়ক।
প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদ কক্ষে বৈঠকে প্রবেশ করার সময়ও কক্ষের অর্ধেক লাইট বন্ধ এবং এসির মাত্রা কমানোর নির্দেশ দেন। এরপর তার দপ্তরের সব কক্ষেই তাৎক্ষণিকভাবে লাইটের পরিমাণ কমানো এবং এসির মাত্রা নিয়ন্ত্রণ করা হয়।
এছাড়া প্রধানমন্ত্রী সবাইকে দিনের বেলায় জানালার পর্দা সরিয়ে সূর্যের আলো ব্যবহার করার পরামর্শ দিয়েছেন। তাঁর এই উদ্যোগকে টিআইবি সহ বিশ্লেষকরা দেশের জন্য উদাহরণমূলক ও সাশ্রয়ী উদ্যোগ হিসেবে উল্লেখ করেছেন।