| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান, আদাবরে আটক ৬

  • আপডেট টাইম: 05-03-2026 ইং
  • 257392 বার পঠিত
পুলিশের মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযান, আদাবরে আটক ৬

রাজধানীর আদাবর ও শ্যামলী হাউজিং এলাকায় মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানে দেশীয় অস্ত্র ও মাদকসহ ছয়জনকে আটক করেছে পুলিশ।  বুধবার (৪ মার্চ) গভীর রাতে অভিযান চালিয়ে আদাবর থানাধীন শ্যামলীর বায়ান্নকাটা এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় মাদক বিক্রি ও সরবরাহের অভিযোগ থাকায় তাদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে একজনের বিরুদ্ধে হত্যা মামলা রয়েছে। অভিযানের সময় তিনটি চাপাতি ও তিনটি ছোরা উদ্ধার করে পুলিশ।

মাদক ব্যবসা ও ছিনতাইসহ বিভিন্ন অপরাধ দমনে নিয়মিত চালানো অভিযানে যেকোনো মূল্যে মোহাম্মদপুর এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪