| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ঈদের ছুটি একদিন বেড়েছে

  • আপডেট টাইম: 05-03-2026 ইং
  • 257383 বার পঠিত
ঈদের ছুটি একদিন বেড়েছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সরকারি ছুটি আরও একদিন বাড়িয়ে সাত দিন করা হয়েছে। মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ঈদে সাধারণ মানুষের যাতায়াত নির্বিঘ্ন করতে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে ১৮ মার্চ আরও একদিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর ফলে সরকারি চাকরিজীবীরা আগামী ১৬ মার্চ অফিস করেই ঈদের ছুটি শুরু করতে পারবেন। এছাড়া ১৭ মার্চ (মঙ্গলবার) শবে কদরের ছুটি থাকায়, ঈদের ছুটি টানা সাত দিন উপভোগ করা যাবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হতে পারে। সরকার আগেই ১৯ থেকে ২৩ মার্চ পর্যন্ত পাঁচ দিনের ছুটি নির্ধারণ করেছিল। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি ছুটি হবে ১৮ থেকে ২৩ মার্চ, সঙ্গে ১৭ মার্চ শবে কদরের ছুটি যোগ হওয়ায় সরকারি চাকরিজীবীরা একটানা সাত দিনের ছুটি উপভোগ করতে পারবেন।

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪