| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

  • আপডেট টাইম: 05-03-2026 ইং
  • 257451 বার পঠিত
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ৯টায় সচিবালয়ে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। তার সভাপতিত্বে সকাল ১০টায় শুরু হয় মন্ত্রিপরিষদ সভা। সভায় যোগ দেন মন্ত্রী এবং প্রতিমন্ত্রীরা।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, বেলা সাড়ে ১১টায় বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও প্রবাসী কল্যাণে গঠিত কমিটির সভা ও সবশেষ অগ্রগতি পর্যালোচনা করবেন প্রধানমন্ত্রী।

দুপুর সাড়ে ১২টায় সফটওয়্যার পার্ক ও আইসিটি সেন্টার পরিচালনার জন্য গঠিত কমিটির সভা এবং দুপুর ২টায় দক্ষতা বিষয়ক সরকারি সনদায়ন প্রমিতকরণে গঠিত কমিটির সভায় যোগ দেবেন তারেক রহমান।


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪