মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চীন সফর ঘিরে যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই দুই দেশের মধ্যে ‘স্থিতিশীলতা’ বজায় রাখতে যুক্তরাষ্ট্রকে আহ্বান জানিয়ে বলেন, তাইওয়ান ইস্যুই দুই দেশের সম্পর্কের সবচেয়ে বড় ঝুঁকি।শুক্রবার (০১ মে) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বেইজিং ও ওয়াশিংটনকে ‘কঠিন পরিশ্রমে অর্জিত স্থিতিশীলতা’ রক্ষা করার আহ্বান জানিয়েছেন।
আরও পড়ুন-
মার্কিন প্রশাসনের নীতি বৈষম্যমূলক : আদালত
আগামী ১৪-১৫ মে ট্রাম্প চীন সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তিনি সাক্ষাৎ করবেন। ২০২৫ সালের জানুয়ারিতে হোয়াইট হাউসে ফেরার পর এটি হবে তার প্রথম চীন সফর। ট্রাম্পের আগের শাসনামলে যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে বাণিজ্য ও শুল্ক নিয়ে উত্তেজনায় ২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ায় বৈঠকের পর একটি সাময়িক সমঝোতা হয়।
ওয়াং ই বলেন, যুক্তরাষ্ট্রকে তার প্রতিশ্রুতি রক্ষা করতে হবে এবং বিশ্ব শান্তিতে অবদান রাখতে দ্বিপাক্ষিক সহযোগিতার নতুন সুযোগ তৈরি করতে হবে। ওয়াং ই ও রুবিও মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও মতবিনিময় করলেও এ বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
এফ এ/আয়না