| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ছিনতাইকারীর হামলায় কাস্টমস কর্মকর্তা নিহত, জানালো র‍্যাব

  • আপডেট টাইম: 27-04-2026 ইং
  • 138 বার পঠিত
ছিনতাইকারীর হামলায় কাস্টমস কর্মকর্তা নিহত, জানালো র‍্যাব

কুমিল্লায় কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যাকাণ্ডে জড়িত পেশাদার ছিনতাইকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। চাঞ্চল্যকর এ ঘটনায় গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটনের দাবি করেছে সংস্থাটি।

সোমবার (২৭ এপ্রিল) রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক ব্রিফিংয়ে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক উইং কমান্ডার এম জেড এম ইন্তেখাব চৌধুরী এ তথ্য জানান।

তিনি বলেন, গ্রেফতারকৃতরা একটি সংঘবদ্ধ পেশাদার ছিনতাইকারী চক্রের সদস্য। তারা যাত্রী সেজে ফাঁদ পেতে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীকে হত্যা করে। চক্রের সব সদস্যই কুমিল্লার কোতোয়ালি থানার বাসিন্দা।

র‍্যাব জানায়, অভিযুক্তরা বুলেট বৈরাগীর কাছ থেকে মোবাইল ফোন, ব্যাগ ও নগদ অর্থ ছিনিয়ে নেয়। এরপর চলন্ত সিএনজি অটোরিকশা থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। এতে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

গত শুক্রবার (২৪ এপ্রিল) রাতে চট্টগ্রাম থেকে কুমিল্লার বাসায় ফেরার পথে নিখোঁজ হন বুলেট বৈরাগী। পরদিন শনিবার (২৫ এপ্রিল) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার কোটবাড়ী এলাকায় তার মরদেহ উদ্ধার করা হয়।

ঘটনাটি দেশজুড়ে আলোড়ন সৃষ্টি করলে পুলিশের পাশাপাশি র‍্যাব, ডিবি, সিআইডি ও পিবিআই তদন্ত শুরু করে। পরে রোববার (২৬ এপ্রিল) রাতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করা হয়।

নিহত বুলেট বৈরাগী গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ৪১তম বিসিএসের নন-ক্যাডার হিসেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে যোগ দেন এবং সহকারী রাজস্ব কর্মকর্তা হিসেবে কুমিল্লার বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪