| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

  • আপডেট টাইম: 27-04-2026 ইং
  • 165963 বার পঠিত
সৌদি আরবে ৪ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

পবিত্র হজ পালন করতে গিয়ে সৌদি আরবে এ পর্যন্ত চারজন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ আইটি হেল্পডেস্ক থেকে প্রকাশিত সর্বশেষ দৈনিক বুলেটিনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বুলেটিনে জানানো হয়, মৃত চারজনই পুরুষ এবং তারা সবাই মক্কায় ইন্তেকাল করেছেন। এখন পর্যন্ত মদিনা, জেদ্দা কিংবা মিনায় কোনো বাংলাদেশি হজযাত্রীর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

এদিকে, ২৬ এপ্রিল (সৌদি সময়) পর্যন্ত মোট ৩৫ হাজার ৭৬৬ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৩ হাজার ২৮৪ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৩২ হাজার ৪৮২ জন।

মোট ৮৯টি ফ্লাইটে এসব হজযাত্রী পরিবহন করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালনা করেছে ৩৮টি ফ্লাইট, সৌদি এয়ারলাইন্স ৩৩টি এবং ফ্লাইনাস পরিচালনা করেছে ১৮টি ফ্লাইট।

পরিবহন পরিসংখ্যান অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বহন করেছে ১৫ হাজার ৭৪৮ জন, সৌদি এয়ারলাইন্স ১২ হাজার ৪৬৯ জন এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ৭ হাজার ৫৪৯ জন হজযাত্রী।

হজযাত্রীদের চিকিৎসাসেবা দিতে স্থাপিত মেডিকেল কেন্দ্রগুলো থেকে এখন পর্যন্ত ২ হাজার ৮৫০টি স্বয়ংক্রিয় চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। পাশাপাশি আইটি হেল্পডেস্ক থেকে ৬ হাজার ৯২২টি সেবা দেওয়া হয়েছে বলে বুলেটিনে উল্লেখ করা হয়েছে।

প্রতি বছরের মতো এবারও হজ মৌসুমে বাংলাদেশি হজযাত্রীদের যাতায়াত, থাকা-খাওয়া এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নানা ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। পরিস্থিতি পর্যবেক্ষণে নিয়মিত বুলেটিন প্রকাশ করা হচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪