প্রধানমন্ত্রী সবসময় মতবিরোধকে গণতান্ত্রিক ব্যবস্থার অংশ হিসেবে দেখেন। তবে সাম্প্রতিক সময়ে অনলাইনে কিছু পক্ষের ব্যবহৃত ভাষার সমালোচনা করে তিনি বলেন, যেসব ভাষা ব্যবহার করে সমালোচনা করা হচ্ছে, তা মানুষের ভাষা নয়। গালিগালাজ কখনও বাকস্বাধীনতা হতে পারে না। এমনটাই বললেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব এ এ এম সালেহ শিবলী।
শনিবার (২৫ এপ্রিল) রাজধানীর একটি ক্লাবে আয়োজিত ‘বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠন: টেলিকম, ডেটা ও সাইবার সুরক্ষা বিল ২০২৬’ শীর্ষক নীতি সংলাপে তিনি এসব কথা বলেন।
তিনি আরও উল্লেখ করেন, ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে তৎকালীন প্রধানমন্ত্রী তারেক রহমান বিল গেটসের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সেই আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে বিল গেটস বাংলাদেশে সংক্ষিপ্ত সফরে আসেন বলেও তিনি মন্তব্য করেন।
বিআইএসএ সভাপতি ফয়সাল আলিমের সভাপতিত্বে আয়োজিত এই সংলাপে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এছাড়া ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামও অনুষ্ঠানে বক্তব্য দেন।
হাফিজ/ আয়না নিউজ