| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 25-04-2026 ইং
  • 239 বার পঠিত
কলেজ শিক্ষার্থী রিজয়ান রশীদের রেসিং কার চালালেন প্রধানমন্ত্রী

কলেজ শিক্ষার্থী রিজওয়ান রশিদের নিজস্ব নকশায় তৈরি গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে তিনি গো-কার্টটি পর্যবেক্ষণ করেন এবং একপর্যায়ে নিজেই চালিয়ে দেখেন।

 রিজওয়ান রশিদ সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে এবং হাতে তৈরি করেছেন এই হালকা ওজনের গো-কার্টটি। স্থানীয়ভাবে সংগৃহীত ধাতব ফ্রেম ও ছোট ইঞ্জিন ব্যবহার করে তিনি গাড়িটি নির্মাণ করেন বলে জানা গেছে। তরুণ এই উদ্ভাবকের কাজ কার্যালয় প্রাঙ্গণে প্রদর্শন করা হলে উপস্থিত সবাই তা ঘুরে দেখেন।

পরিদর্শনকালে তারেক রহমান গো-কার্টটির কাঠামো, ইঞ্জিনের ধরন এবং সামগ্রিক নকশা পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি গাড়িটি চালিয়ে দেখে এর কার্যকারিতা সম্পর্কে ধারণা নেন এবং রিজওয়ান রশিদের সৃজনশীলতার প্রশংসা করেন। 

তারেক রহমান বলেন, তরুণদের মধ্যে কারিগরি জ্ঞান ও ব্যবহারিক শিক্ষার প্রসারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এ সময় কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীরা উপস্থিত ছিলেন। রিজওয়ান রশিদের এই উদ্ভাবনকে ঘিরে উপস্থিতদের মধ্যে আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪