| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ন্যায় ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে সরকারের প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

  • আপডেট টাইম: 25-04-2026 ইং
  • 391 বার পঠিত
ন্যায় ও জনকল্যাণভিত্তিক রাষ্ট্র গঠনে সরকারের প্রধান লক্ষ্য : প্রধানমন্ত্রী

ন্যায়ভিত্তিক ও জনকল্যানমুখী রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলাই সরকারের প্রধান লক্ষ্য। এমনটাই বললেন, প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়ন করতে সরকার দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

শনিবার (২৫এপ্রিল) রাজধানীর বিয়াম ফাউন্ডেশনের অডিটোরিয়াম ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দির্ঘ ১৭ বছর পর দেশের জনগণ ভোটের মাধ্যমে বর্তমান সরকারকে নির্বাচিত করেছে যা গণতন্ত্রকামী মানুষের আকাঙার প্রতিফলন।

তিনি আরও বলেন, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান প্রমাণ করেছে যে রাষ্ট্রের প্রকৃত মালিক জনগণ। এ প্রেক্ষিতে জনপ্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের জনগণের স্বার্থ রক্ষা ও তাদের কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাষ্ট্রীয় নিয়োগ, বদলি ও পদোন্নতিতে মেধা, দক্ষতা ও অভিজ্ঞতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, সরকার মেধানির্ভর, আত্মবিশ্বাসী ও সৃজনশীল মানবসম্পদ গড়ে তুলতে কাজ করছে। পাশাপাশি সরকারি কর্মীদের আধুনিক প্রশিক্ষণ এবং প্রযুক্তির কার্যকর ব্যবহার নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সকল প্রতিষ্ঠানে জনবান্ধব প্রশাসন গড়ে তোলা অত্যন্ত জরুরি। এ লক্ষ্যে সরকার কাজ করে যাচ্ছে এবং একটি উন্নত ও প্রত্যাশিত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এগিয়ে যাচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪