| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি দলের ৫ কমিটি গঠন

  • আপডেট টাইম: 23-04-2026 ইং
  • 150 বার পঠিত
জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি দলের ৫ কমিটি গঠন

জাতীয় সংসদ ভবনে চলমান অধিবেশনে জ্বালানি সংকট মোকাবেলায় সরকারি দলের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠনের ঘোষণা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেলে সংসদ অধিবেশনে এই ঘোষণা দেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী বলেন, গতকাল বুধবার বিরোধী দলীয় নেতা দেশের চলমান পরিস্থিতি নিয়ে একটি প্রস্তাব উপস্থাপন করেছিলেন। বিষয়টি নিয়ে আলোচনা করে উভয় পক্ষ একমত হয়েছে যে এটি একটি বৈশ্বিক সংকট, যার প্রভাব সারাবিশ্বেই পড়ছে।

সরকারপ্রধান বলেন, সরকারের পক্ষ থেকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে বিরোধী দলকেও পাঁচজন প্রতিনিধি দেওয়ার আহ্বান জানানো হয়েছে, যাতে উভয় পক্ষের মোট ১০ সদস্য নিয়ে একটি যৌথ কমিটি গঠন করে জ্বালানি সংকট সমাধানে আলোচনা করা যায়। কমিটির সুপারিশগুলো সরকার বিবেচনা করবে এবং বাস্তবসম্মত হলে তা কার্যকর করার উদ্যোগ নেওয়া হবে।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে কমিটির প্রধান হিসেবে ঘোষণা করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, সংসদ সদস্য ও সরকারদলীয় হুইপ এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), মাইনুল ইসলাম খান শান্ত এবং মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু।

প্রধানমন্ত্রীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, সংসদের মাধ্যমে জাতীয় সমস্যার সমাধানে এটি একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি জানান, বিরোধী দল শিগগিরই তাদের পাঁচ সদস্যের নাম দেবে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪