নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করে জাতীয় সংসদে বিশেষ অধিকার ক্ষুণ্নের নোটিশ উত্থাপন করেছেন। সোমবার (২০ এপ্রিল) দুপুরে সংসদে উত্থাপিত নোটিশে তাকে বারবার হামলা করা হচ্ছে এবং জীবননাশের হুমকি দেওয়া হচ্ছে জানিয়ে অভিযোগ করেন হান্নান মাসউদ।
আরও পড়ুন-
স্ত্রীকে হত্যার ১৯ বছর পর স্বামীর যাবজ্জীবন
নাগরিকের জান, মাল, সম্মান ও মর্যাদা রক্ষা করা রাষ্ট্র ও সংসদের পবিত্র দায়িত্ব উল্লেখ করে ডেপুটি স্পিকার নোটিশটি সংসদে পাঠ করে শোনালেও বিধিগত সীমাবদ্ধতার কারণে তা গ্রহণ না করায় তিনি বিষয়টিতে স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী অভিযোগগুলো সত্য হয়ে থাকলে তা দুঃখজনক জানিয়ে হান্নান মাসউদকে নিজ থানায় সাধারণ ডায়েরি (জিডি) বা মামলা করার পরামর্শ জানিয়ে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
এফএ/ আয়না