বাজারে চড়া দামে বিক্রি হচ্ছে সব ধরনের সবজি। অতিরিক্ত পরিবহন খরচ, সবজির মৌসুম শেষ, সরবরাহ কমসহ বিভিন্ন কারণে বাজারে বেশিরভাগ সবজির দাম এখন ১০০ টাকারও বেশি। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন ঊর্ধ্বগতি দেখা গেছে।
বাজারে প্রতি কেজি পটল ১০০ টাকায়, কাঁকরোল প্রতি কেজি ১৬০ টাকা, বেগুন ১০০ থেকে ১৪০ টাকা কেজি, ঝিঙ্গা ১০০ টাকা, ধন্দুল ১০০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ১০০ টাকা, বরবট প্রতি কেজি ১০০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া মূলা বিক্রি হচ্ছে ৬০ টাকায়, টমেটো ৬০ টাকা, ঢেঁড়স ৬০ টাকা, লাউ প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকা, মিষ্টি কুমড়া প্রতি কেজি ৫০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা এবং কচুর লতি প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
আরও পড়ুন-
জ্বালানি নিয়ে প্রতিমন্ত্রীর সুখবর
রাজধানীর শান্তিনগর বাজারে প্রায় দুই সপ্তাহ ধরে সবজির দাম খুব বেশি। বিক্রেতারা যার মতো ইচ্ছে বাড়তি দাম আদায় করছে। অথচ বাজার মনিটরিংয়ের কোনো উদ্যোগ দেখা জাচ্ছে না বলে জানিয়েছেন এক ক্রেতা।
সবজির দাম বৃদ্ধির বিষয়ে বাজারের সবজি বিক্রেতা বলেন,বেশিরভাগ সবজির দাম বেড়েছে। মূলত বেশ কিছু সবজির মৌসুম এখন শেষ হয়েছে, নতুন করে সবজি ওঠার আগ পর্যন্ত বাড়তি দাম থাকবে। পাইকারি বাজারেই সব ধরনের সবজি বাড়তি দামে কিনতে হচ্ছে। এ ছাড়া পাইকারি বাজারগুলোতে সবজির সরবরাহ তুলনামূলক কম হচ্ছে। সব মিলিয়ে বাজারে বাড়তি দাম যাচ্ছে সবজির।
এফএ/ আয়না