| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তিন দিনের সরকারি সফরে ভোলার পথে স্পিকার

  • আপডেট টাইম: 16-04-2026 ইং
  • 171 বার পঠিত
তিন দিনের সরকারি সফরে ভোলার পথে স্পিকার

জাতীয় সংসদের স্পিকার মেজর (অব:) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম তিন দিনের সরকারি সফরে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) ভোলা যাচ্ছেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মধ্য দিয়ে স্পিকার নির্বাচিত হওয়ার পর ভোলায় এটিই তার প্রথম সফর। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকাল ৮টায় পদ্মাসেতু দিয়ে সড়ক পথে বরিশাল হয়ে বিকেল ৩টায় ভোলা সার্কিট হাউসে পৌঁছানোর কথা রয়েছে। ভোলার বিএনপি নেতাকর্মীরা তার সফরকে ঘিরে উচ্ছ্বসিত।

আরও পড়ুন-

প্রধানমন্ত্রী আজ স্বাধীনতা পদক হস্তান্তর করবেন

জাতীয় সংসদ স্পিকারের সফরসূচিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৃহস্পতিবার বিকেলে ৩টায় ভোলা সার্কিট হাউসে উপস্থিত হবেন। পরে সেখান থেকে বিকেল ৫টায় তার নির্বাচনী এলাকা ভোলা-৩ আসনের (লালমোহন-তজুমদ্দিন) লালমোহন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। শুক্রবার বিকেলে তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে আরও একটি সংবর্ধনায় তার যোগ দেওয়ার কথা রয়েছে। সফরের তৃতীয় দিন ভোলার জেলা প্রশাসক, পুলিশ সুপার ও জেলা পরিষদ প্রশাসকের সাথে শনিবার সকাল ১০ টায় সার্কিট হাউজে মতবিনিময় সভা শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করবেন বলে জানা গেছে। 


এফএ/ আয়না টিভি  

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪