কোচিং সেন্টারগুলো আইনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় তিনি ইংলিশ মিডিয়াম স্কুলগুলো সরকারের নিয়ন্ত্রণে আনা হবে বলে জানান।
বুধবার (১৫ এপ্রিল) এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় শেষে এ কথা বলেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, কেউ অনলাইন ক্লাস চায় না কিন্তু পৃথিবী চায়। কিন্তু ‘উদ্ভুত পরিস্থিতির কারণে স্কুলে আমরা অনলাইন-অফলাইন করছি। ‘স্কুল-কলেজগুলো সোলার এনার্জির আওতায় আনা হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে আমি স্টেকহোল্ডারদের সঙ্গে বসলাম। প্রায় ৭০০-৮০০ স্কুলের শিক্ষক, প্রধান শিক্ষক, ছাত্র-ছাত্রী, অভিভাবকদের সঙ্গে মতবিনিময় করলাম। একজনও অনলাইন ক্লাস চায় না।
হাফিজ/ আয়না নিউজ