| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৈশাখী শোভাযাত্রায় ডিএমপির ‘থ্রোব্রেড রাইডিং হর্স’

  • আপডেট টাইম: 14-04-2026 ইং
  • 5379 বার পঠিত
বৈশাখী শোভাযাত্রায় ডিএমপির ‘থ্রোব্রেড রাইডিং হর্স’

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সুসজ্জিত অশ্বারোহী দল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছে। উপস্থিতি দর্শনার্থীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও উচ্ছ্বাস তৈরি হয়েছে পয়লা বৈশাখের শোভাযাত্রার নির্দিষ্ট অংশজুড়ে ঘোড়ায় আরোহী পুলিশ সদস্যদের শৃঙ্খলাবদ্ধ উপস্থিতি দেখে। মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৯টায় শুরু হওয়া শোভাযাত্রার একেবারে সামনে অংশ নেয় অশ্বারোহী দল।

 ডিএমপির অশ্বারোহী ইউনিটের ২০টি ‘থ্রোব্রেড রাইডিং হর্স’ সুসজ্জিত হয়ে এবারের বৈশাখী শোভাযাত্রায় অংশ নিয়েছে। প্রতিটি ঘোড়া বিশেষভাবে প্রশিক্ষিত এবং শোভাযাত্রার মতো বড় আয়োজনের জন্য প্রস্তুত করা হয়েছে। ‘থ্রোব্রেড রাইডিং হর্স’ গুলো তাদের গতিশীলতা, সহনশীলতা ও নিয়ন্ত্রিত আচরণের জন্য পরিচিত বলে জানিয়েছেন অশ্বারোহী দলের নেতৃত্ব দেওয়া পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম।

আরও পড়ুন-

কুমিল্লার দাউদকান্দিতে ট্রাক উল্টে সাতজন নিহত

সকাল ৯টায় ঢোল-বাদ্যের তালে আর রঙিন মোটিফের বর্ণিল আয়োজনে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হয় বাংলা নববর্ষের বহুল প্রতীক্ষিত বৈশাখী শোভাযাত্রা। ‘মোরগ, বেহালা, পায়রা, হাতি ও ঘোড়া’ এই পাঁচটি মোটিফ লোকজ প্রতীকের ধারায় এগুলো শক্তি, সৃজন, শান্তি, গৌরব ও গতিময়তার প্রতীক হিসেবে বহুমাত্রিক তাৎপর্য বহন করে। প্রতিটি মোটিফেই প্রতিফলিত হচ্ছে বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের গভীর অনুষঙ্গ। ৩৫ জন বাদ্যযন্ত্রশিল্পীর পরিবেশনা শোভাযাত্রার আবহকে আরও প্রাণবন্ত করে তুলছে। এছাড়া ২০০ জন শিক্ষার্থী বহন করেছে বাংলাদেশের জাতীয় পতাকা।



এফএ/ আয়না টিভি 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪