| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল রিমান্ডে

  • আপডেট টাইম: 13-04-2026 ইং
  • 200440 বার পঠিত
ডিজিএফআইয়ের সাবেক কর্মকর্তা মাঞ্জিল রিমান্ডে

জুলাই আন্দোলনের সময় ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর (ডিজিএফআই)-এর সাবেক কর্মকর্তা মাঞ্জিল হায়দার চৌধুরীর আরও তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (১৩ এপ্রিল) ঢাকার মহানগর হাকিম মাহবুব আলম শুনানি শেষে এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী জামাল উদ্দিন মারজিন।

এর আগে, গত বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর ডিওএইচএস এলাকা থেকে মাঞ্জিল হায়দার চৌধুরীকে গ্রেফতার করা হয়। পরদিন তাকে ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় চার দিনের রিমান্ডে নেয় পুলিশ।

রিমান্ড শেষে সোমবার তাকে আদালতে হাজির করে তদন্ত কর্মকর্তা, ডিবি পুলিশের রমনা জোনাল টিমের পরিদর্শক আমজাদ হোসেন তালুকদার সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করে, অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী কামাল হোসেন রিমান্ড আবেদন বাতিল করে জামিনের আবেদন জানান।

শুনানি শেষে আদালত উভয় পক্ষের বক্তব্য বিবেচনা করে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে রাজধানীর নীলক্ষেত এলাকায় গুলিবিদ্ধ হয়ে নিহত হন ব্যবসায়ী আব্দুল ওয়াদুদ। এ ঘটনায় তার শ্যালক আব্দুর রব নিউ মার্কেট থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ মোট ১৩০ জনকে আসামি করা হয়েছে।

এ ঘটনায় তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪