| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পয়লা বৈশাখে বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন

  • আপডেট টাইম: 13-04-2026 ইং
  • 13909 বার পঠিত
পয়লা বৈশাখে বন্ধ থাকবে দুই মেট্রো স্টেশন

মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) জানিয়েছে পয়লা বৈশাখ উপলক্ষ্যে মঙ্গলবার (১৪ এপ্রিল) রাজধানীর শাহবাগ মেট্রো স্টেশন দুপুর ১২টা পর্যন্ত এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন সারাদিন বন্ধ থাকবে। সোমবার (১৩ এপ্রিল) এমআরটি লাইন-৬ এর উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) মো. আহসান উল্লাহ শরিফী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

আরও পড়ুন-

প্রতিপক্ষের রক্ষণে দাপট ক্রোয়েশিয়ার

বিজ্ঞপ্তিতে পয়লা বৈশাখ উপলক্ষ্যে ১৪ এপ্রিল যাত্রীদের সুবিধা ও নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক অসুবিধার জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে ডিএমটিসিএল যাত্রীদের বিকল্প ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়েছে। 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪