| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যু

  • আপডেট টাইম: 11-04-2026 ইং
  • 204140 বার পঠিত
বৈরুতে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারীর মৃত্যু

লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বিমান হামলায় এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন। নিহতের নাম দিপালী, তিনি ফরিদপুরের চর ভদ্রাসনের চর শালেপুর ইউনিয়নের চর হাজিগঞ্জ গ্রামের শেখ মোফাজ্জল ও রোজিনা খাতুনের মেয়ে।

শুক্রবার (১০ এপ্রিল) এক শোকবার্তায় এ তথ্য নিশ্চিত করেছে লেবাননে বাংলাদেশ দূতাবাস।

দূতাবাসের শোকবার্তায় জানানো হয়, প্রবাসী বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা দিপালী বুধবার বৈরুতের হামরা এলাকায় তার নিয়োগকর্তার পরিবারের সঙ্গে অবস্থানকালে ইসরায়েলের বিমান হামলায় প্রাণ হারান।

প্রাথমিক তথ্য অনুযায়ী, একই হামলায় তার নিয়োগকর্তা (কফিল) এবং তার পরিবারের একাধিক সদস্যও নিহত হয়েছেন বলে জানা গেছে। স্থানীয় এক প্রতিবেশীর বরাতে এসব তথ্য নিশ্চিত করা হয়।

বর্তমানে দিপালীর মরদেহ বৈরুতের রফিক হারিরি হাসপাতালের মর্গে রাখা রয়েছে। বাংলাদেশ দূতাবাস তার মরদেহ দ্রুত দেশে পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালাচ্ছে।

হাফিজ/ আয়না নিউজ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নতুন ঠিকানা - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪